চাঁদপুরের হাজীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা-ভ্যান ও অটো চালক দলের পৌর শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) হাজীগঞ্জ পৌর জাতীয়তাবাদী রিকশা-ভ্যান ও অটো চালক দলের নিজস্ব কার্যালয়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মো. নুরে আলম। বক্তব্যে তিনি বলেন, “আমরা গর্বিত, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেছেন। বিএনপির জন্য আমরা নিজেদের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।”
তিনি আরও বলেন, রিকশা-ভ্যান ও অটো চালক দলের কোনো কমিটিতে মাদকসেবী বা মাদক কারবারির স্থান হবে না। কেউ মাদকসেবী বা মাদক কারবারির সঙ্গে জড়িত প্রমাণিত হলে তাকে কমিটি থেকে বহিষ্কার করা হবে। একই সঙ্গে চাঁদাবাজ ও দখলদারদেরও কমিটিতে স্থান দেওয়া হবে না। সবাইকে নিজ নিজ কর্মের মাধ্যমে জীবিকা নির্বাহ করার আহ্বান জানান তিনি।
সভায় বক্তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করার পাশাপাশি সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সাংগঠনিক সম্পাদক মো. মিজান হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক মো. ইউনুস ভূঁইয়া, হাজীগঞ্জ পৌর যুবনেতা মো. আব্দুল করিম, জেলা প্রচার সম্পাদক সাদ্দাম গাজী ও জেলা সাংস্কৃতিক সম্পাদক মিঠু আখন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন হাজীগঞ্জ পৌর সাধারণ সম্পাদক মো. সুমন খান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাজীগঞ্জ পৌর সভাপতি মো. শফিকুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌর সিনিয়র সভাপতি মো. নজরুল ইসলাম আখন্দ, সহসভাপতি মো. মজিবুর রহমান, সহসভাপতি রফিকুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মো. শহিদ সরদার, সহসাধারণ সম্পাদক মো. জসিম মৃধা, ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. কাইউম, ৯ নম্বর ওয়ার্ডের মিনার মুন্সিসহ হাজীগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।