প্রিন্ট তারিখ: ২৭ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে ব্যবসায়ী সমিতির মতবিনিময় 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হাজীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন, নব-নির্বাচিত হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। সভাপতি এএসএম কামরুজ্জামান টুটুলের সভাপতিত্বে শনিবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে বক্তব্য রাখেন, সমিতির সভাপতি মো. সালাহ্উদ্দিন ফারুক ও সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন।

সাধার সম্পাদক মেহেদী হাছান পাপ্পুর উপস্থাপনায় এসময় বক্তব্য রাখেন, সমিতির দপ্তর সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্, প্রচার সম্পাদক আরমান তালুকদার হৃদয়, প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাসান, কার্যকরি সদস্য মহিউদ্দিন আল আজাদ, এনায়েত মজুমদার, রেজাউল করিম নয়ন, সাংবাদিক মজিবুর রহমান রনি প্রমুখ।

বক্তারা বলেন, জেলার রাজধানী হিসেবে খ্যাত হাজীগঞ্জ বাজারের সুনাম ও ঐতিহ্য ধরে রাখতে এবং বাজারের সুনাম ও সমৃদ্ধি বৃদ্ধির লক্ষ্যে ব্যবসায়ী সমিতির পাশাপাশি সংবাদকর্মীদের ভূমিকা অপরিহার্য। এজন্য মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চুরি, ছিনতাই’সহ বাজার এলাকায় সামাজিক অপরাধ প্রতিরোধে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এসময় হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক জিসান আহমেদ ছিদ্দিকী, কোষাধ্যক্ষ হাফেজ মো. মহসিন মিয়াজী, শিল্প সম্পাদক হাফেজ মো. তানভীর হোসেন, বানিজ্য সম্পাদক মো. আশ্রাফ আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম সজিব’সহ ওয়ার্ড কমিশনাররা উপস্থিত ছিলেন।

এছাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক মো. আলমগীর কবির, প্রচার সম্পাদক মো. হুমায়ুন কবির, ধর্ম বিষয়ক সম্পাদক আবু বকর ছিদ্দিক সুমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুজন দাস, সদস্য সাইফুল ইসলাম, শাখাওয়াত হোসেন শামীমসহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন