চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি, সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি, রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সাধারণ সম্পাদক, সৌদি আরব প্রবাসী সেবা কেন্দ্র (ইডিসি)-এর মার্কেটিং ডিরেক্টর, সাংবাদিক, নাট্যকার, কবি, লেখক ও রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়ের পিতা, চট্টগ্রাম নাছিরাবাদ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সাবেক সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট সমাজসেবক মরহুম আবদুল খালেক পাটোয়ারীর ১৪তম মৃত্যুবার্ষিকী আজ।
মরহুম আবদুল খালেক পাটোয়ারী ১৯৩৮ সালের ১ জানুয়ারি শাহরাস্তি উপজেলার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের আলোকিত কৃষ্ণপুর পাটোয়ারী বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ২০০০ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। চাকরি থেকে অবসর নেওয়ার পর চট্টগ্রাম শহরের বিভিন্ন মসজিদের খেদমতের পাশাপাশি নিজ গ্রামের কৃষ্ণপুর পাটোয়ারী বাড়ির বায়তুল ফালাহ জামে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের আজান দেওয়া ও মসজিদের বিভিন্ন খেদমতে নিয়োজিত ছিলেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।
২০১২ সালের ২৬ সেপ্টেম্বর রাতে তিনি ইন্তেকাল করেন। পরদিন ২৭ সেপ্টেম্বর জানাজা শেষে নিজ গ্রামের বায়তুল ফালাহ জামে মসজিদের পাশে তাকে দাফন করা হয়।
মরহুমের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৬ সেপ্টেম্বর শনিবার শাহরাস্তি মারকাজুল কোরআন হিফজ মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া ২৭ সেপ্টেম্বর রবিবার বাদ জোহর মরহুমের নিজ গ্রামের বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মরহুম আবদুল খালেক পাটোয়ারীর সন্তান রেজিয়া বেগম, আবদুল জলিল মানিক পাটোয়ারী, ব্যবসায়ী খোরশেদ আলম পাটোয়ারী, সুপ্রিম কোর্ট ও চট্টগ্রাম মেট্রোপলিটন ল’ কলেজের অধ্যক্ষ এবং জজকোর্টের অ্যাডভোকেট মো. শামসুল আলম পাটোয়ারী, রেহানা আক্তার এবং চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক আকতার হোসেন রিপনসহ পরিবারের সদস্যরা মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
মরহুম আবদুল খালেক পাটোয়ারী ও মরহুমা ফিরোজা বেগমের তিন মেয়ে ও পাঁচ ছেলে। তার স্ত্রী বিশিষ্ট সমাজসেবিকা ও শিক্ষানুরাগী মরহুমা ফিরোজা বেগম ২০২০ সালের ১০ জুন ইন্তেকাল করেন।
মরহুম আবদুল খালেক পাটোয়ারী ও মরহুমা ফিরোজা বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাংবাদিক, নাট্যকার ও রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয় পরিবারের পক্ষ থেকে প্রয়াত পিতা-মাতা ও বড় বোনের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।