চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির নতুন কমিটি গঠনে দলের ত্যাগী,পরীক্ষিত ও দীর্ঘদিনের নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত বিক্ষোভ কর্মসূচি শেষে হাজীগঞ্জ বাজারে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত চা-চক্রে নেতাকর্মীরা এ দাবি জানান।
চা-চক্রে বক্তারা বলেন,দলের দুঃসময়ে যারা নানা প্রতিকূলতার মধ্যেও বিএনপির সঙ্গে থেকে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন,কমিটি গঠনের সময় তাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। দীর্ঘদিনের ত্যাগ, আন্দোলন-সংগ্রামে ভূমিকা ও সাংগঠনিক সক্রিয়তার ভিত্তিতে যোগ্য নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে কমিটি গঠন করা হলে ওয়ার্ড পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে।
নেতাকর্মীরা আরও বলেন,কোনো ধরনের ব্যক্তিগত পছন্দ-অপছন্দের বাইরে গিয়ে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে একটি গ্রহণযোগ্য কমিটি গঠন করা তাদের প্রত্যাশা। এতে দলের মধ্যে ঐক্য ও সাংগঠনিক শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।
চা-চক্রে উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল মান্নান, সাবেক সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন নেজাম,সাধারণ সম্পাদক মো. মোরশেদ আলম মিন্টু, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. ফখরুল ইসলাম মুন্সী, সম্মানিত সদস্য মো.শহীদুল ইসলাম ও মো. সালাউদ্দিন,মহিলা নেত্রী হাসিনা আক্তার ও শিরিন এবং ৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সদস্য মো. ওমর ফারুকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।