প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ঢাকায় ছাত্রদলের হাতে কচুয়ার আ.লীগ নেতা স্বপন আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকার বেইলী রোড এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদের হাতে চাঁদপুরের কচুয়ার আওয়ামী লীগ নেতা ফয়েজ আহমেদ স্বপন আটক হয়েছেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর বেইলী রোডের একটি পিঠাঘর থেকে তাকে আটক করা হয়। ফয়েজ আহমেদ স্বপন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরের ঘনিষ্ঠ হিসেবে স্থানীয়ভাবে পরিচিত। তিনি বিগত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। বর্তমানে ঢাকায় বসবাস করছেন।

জানা গেছে, বুধবার রাতে এক বন্ধুর ফোন পেয়ে ফয়েজ আহমেদ স্বপন বেইলী রোডের ওই পিঠাঘরে যান। সেখানে অবস্থানকালে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ মহসিন হোসেন এবং রমনা থানা ছাত্রদলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মোল্লার নেতৃত্বে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ফয়েজ আহমেদ স্বপনের পরিবারের দাবি, তার বিরুদ্ধে কোথাও কোনো মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা নেই।

তাদের অভিযোগ, আটকের সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে এবং পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন