প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

কচুয়ায় মদ, জুয়া ও অশ্লীলতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৪

 কচুয়া উপজেলার সাচার বাজারে মদ, জুয়া ও অশ্লীলতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

বুধবার জামায়াত ইসলাম সাচার ইউনিয়ন শাখার উদ্দোগে ও বাজার ব্যবসায়ীদের সহযোগিতায় এ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করা হয়। সাচার পুলিশ ফাঁড়ির সামনে থেকে মিছিলটি বের হয়ে পুরো বাজার প্রদক্ষীণ শেষে ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াত ইসলামীর সহ-সেক্রেটারি হাফেজ মো. দেলোয়ার হোসেন।

তিনি বলেন, বিগত সময়ে সাচার বাজারসহ আশেপাশের এলাকায় যারা ক্ষমতার প্রভাব খাটিয়ে মাদক জুয়া ও অপরাধের সাথে জড়িত ছিলেন, তারা পুনরায় এ কাজের সাথে জড়িত হবেননা। তাহলে আপনাদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেয়া হবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন