প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে ভবনের ৫ম তলা থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদপুর শহরের ব্যাংক কলোনিতে ভবনের ৫ম তলা থেকে পড়ে দেলোয়ার হোসেন (৫৫) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে আশরাফিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন বিষ্ণুদী রোডের ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা।

জানা যায়, শ্রমিকদের সঙ্গে ভবনের কাজে থাকা অবস্থায় অসাবধানতাবশত ৫ম তলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে শ্রমিকরা তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বর্তমানে তার মরদেহ চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রয়েছে। ঘটনা সম্পর্কে আইনগত প্রক্রিয়া চলমান।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন