প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে ফ্রি স্পোকেন ইংলিশ কোর্সের সার্টিফিকেট বিতরণ

মো: জাহাঙ্গীর আলম হৃদয়
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদপুরের শাহরাস্তিতে আন-নূর ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এবং নুরজাহান কবীর ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত ‘ফ্রি স্পোকেন ইংলিশ কোর্স’-এর সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪:৩০ শাহরাস্তি চিশতিয়া আলিম মাদ্রাসা, ঠাকুর বাজারে আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চীফ ইঞ্জিনিয়ার ও টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার হেলাল উদ্দীন পাটোয়ারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, টামটা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মানিক, শাহরাস্তি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেরাজুন্নবী রাজু, দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এমরান হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী এমরান পাটোয়ারী ও ইকবাল পাটোয়ারী, শাহরাস্তি মডেল স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এবং মা ও শিশু হাসপাতালের পরিচালক মিলন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহরাস্তি মডেল স্কুলের শিক্ষক জাহাঙ্গীর আলম। ফ্রি স্পোকেন ইংলিশ কোর্সের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মো. বোরহান উদ্দিন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন আন-নূর ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের সেক্রেটারি আব্দুর রহমান আরজু।

কোর্স সফলভাবে সম্পন্ন করায় অনুষ্ঠানে ১৫ জন শিক্ষার্থীর হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। সার্টিফিকেটপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—কাকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার হাসান মাহমুদ, শাহরাস্তি চিশতিয়া আলিম মাদ্রাসার জুবায়ের বিন এমরান ও তাসফিয়া জাহান, টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের নাফিসা রহমান, নাদিয়া সুলতানা ফাহমিদা ও তাসফিয়া আক্তার, শাহরাস্তি মডেল স্কুলের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সায়েম, নুসাইফ আল সিয়াম, নাজমুস সাকিব, আহমেদ জুবায়ের, তাসনিম আলম ও মেহজাবিন, সরকারি তিতুমীর কলেজের রাজিয়া সুলতানা, বিয়াম ল্যাবরেটরি স্কুলের আফসি আবদুর রহমান এবং চাঁদপুর সরকারি কলেজের হুমায়রা আক্তার মারুফা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সার্টিফিকেট শুধু একটি অর্জনের স্বীকৃতি নয়; এটি একজন শিক্ষার্থীর আত্মবিশ্বাস, দক্ষতা ও ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণার প্রতীক। শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে আন-নূর ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আয়োজকরা জানান, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশের ধারাবাহিকতায় খুব শিগগিরই চালু হতে যাচ্ছে ‘আন-নূর সায়েন্স এন্ড ম্যাথস একাডেমি’। গণিত ও বিজ্ঞানে শিক্ষার্থীদের আগ্রহ, দক্ষতা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে এ নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে।

জ্ঞান, দক্ষতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে আন-নূর ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করে কর্তৃপক্ষ। আগামীতেও ভালো কাজের মাধ্যমে এগিয়ে যাওয়ার জন্য সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন আয়োজক বৃন্দ।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন