প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সুজন ফুসফুসের সমস্যা ও ডেঙ্গুতে চিকিৎসাধীন, সুস্থতায় জন্য দোয়া চেয়েছেন স্বজনরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক দুই দুইবারের সাধারণ সম্পাদক হায়দার পারভেজ (সুজন) দীর্ঘদিন ধরে ফুসফুস জনিত সমস্যায় ভুগছেন। এর মধ্যে তিনি ডেঙ্গু পজিটিভ হওয়ায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থতার খবরে ব্যবসায়ী মহল, রাজনৈতিক সহকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

জানা গেছে,হায়দার পারভেজ সুজন দীর্ঘদিন ধরে ফুসফুসের সমস্যাজনিত কারণে চিকিৎসা নিচ্ছিলেন। নিয়মিত চিকিৎসার পাশাপাশি তিনি শারীরিক নানা জটিলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন। সম্প্রতি তাঁর ডেঙ্গু পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে। এরপর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে চিকিৎসার আওতায় রাখা হয়েছে।

হায়দার পারভেজ সুজন হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। ব্যবসায়ী সংগঠনের দায়িত্ব পালনকালে তিনি বাজারের বিভিন্ন বিষয় ও ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। একই সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডেও তাঁর সম্পৃক্ততা রয়েছে বলে স্থানীয়রা জানান।

তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী, রাজনৈতিক সহকর্মী, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।

পরিবারের পক্ষ থেকে হায়দার পারভেজ সুজনের চিকিৎসার বিষয়ে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে। স্বজনরা জানিয়েছেন, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সেজন্য সবাইকে তাঁর জন্য দোয়া করার অনুরোধ করা হয়েছে।

স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা মহান আল্লাহর দরবারে হায়দার পারভেজ সুজনের দ্রুত আরোগ্য কামনা করে বলেন, আল্লাহ যেন তাঁকে সব ধরনের বিপদ-আপদ ও অসুস্থতা থেকে হেফাজত করেন, দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং নেক হায়াত দান করেন।

মহান রাব্বুল আলামিন যেন হায়দার পারভেজ (সুজন)-কে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন—আমিন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন