প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকায় নেওয়ার পথে হাজীগঞ্জের জিহাদ তালুকদারের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার টোরাগড় এলাকার বাসিন্দা মো. জিহাদ তালুকদার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় নেওয়ার পথে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিহত জিহাদ টোরাগড়ের সিরাজুল ইসলাম তালুকদার বাড়ির মফিজুল ইসলাম তালুকদারের ছেলে। অল্প বয়সেই তার এমন মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

স্বজনরা জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর জিহাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হচ্ছিল। পথেই তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে স্বজনরা গভীর শোক প্রকাশ করে মহান আল্লাহর কাছে মরহুমের জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করেছেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন