প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর শহরের ফয়সাল মার্কেট ও বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ভোক্তা সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ফ্যামিলি বাজারকে ১০ হাজার টাকা এবং লাইসেন্সবিহীন ব্যবসা ও ডকুমেন্টসবিহীন মোবাইল পার্টস বিক্রয়ের অপরাধে চায়না বাংলা ট্রেডিংকে ৫ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

চাঁদপুর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন।

 

জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।

 

এছাড়াও অভিযানের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

চাঁদপুর সদর উপজেলার স্যানেটারি ইন্সপেক্টর নীনা আক্তার এবং চাঁদপুর জেলা পুলিশের একটি টিম অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে।

 

জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

 

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন