চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার আলীগঞ্জ ৯ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়িতে পুকুরের পানিতে ডুবে আব্দুস সামাদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মৃত আব্দুস সামাদ ওই এলাকার বাসিন্দা এবং পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মামুন মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে কোনো এক সময় শিশুটি বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাকে খোঁজাখুঁজি করে পুকুর থেকে উদ্ধার করা হয়। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।