প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ পৌর ১১নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিতি সভা

শাখাওয়াত হোসেন শামীম
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে লালুশাহ মাজার সংলগ্ন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ পৌর শ্রমিক দলের সভাপতি রাশেদ আলম হীরা। পৌর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেন লারার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. এমরান হোসেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর শ্রমিক দলের সদস্য সচিব সোহেল রানা,উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ইমাম হোসেন,হাজীগঞ্জ পৌর বিএনপির ১১ নম্বর ওয়ার্ডের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মঞ্জু।

এ সময় আরও বক্তব্য দেন ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি শাহ আলম,সাবেক সাধারণ সম্পাদক মো. হান্নান,পৌরসভা মৎস্যজীবী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আব্বাস মিয়া, পৌরসভা মৎস্যজীবী দলের নেতা মো. সোহেল রানা, ১১ নং ওয়ার্ড শ্রমিক দলের সাবেক সভাপতি সিরাজ,সাবেক সাধারণ সম্পাদক মো. ইমান হোসেন,নবগঠিত ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি সবুজ মিজি ও সাধারণ সম্পাদক মজিব পাটওয়ারী।

বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান। একই সঙ্গে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থাকার ওপর গুরুত্বারোপ করেন তারা।

উল্লেখ্য,গত ১২ সেপ্টেম্বর হাজীগঞ্জ পৌর শ্রমিক দলের ৩১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার একদিন পরেই পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হলো।

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন