প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শিক্ষার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান ‘মননে মতলব’-এর

মো. ফয়সাল খন্দকার
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে অরাজনৈতিক সংগঠন ‘মননে মতলব’-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট ব্যক্তি মিয়া মো. মঞ্জুর আমিন স্বপন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মননে মতলবের সাধারণ সম্পাদক ডাঃ দেওয়ান মো. এমদাদুল হক মানিক।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের পরিকল্পনা সম্পাদক প্রিন্সিপাল মো. বিল্লাল হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর মো. মেজবা উদ্দিন, সদস্য ইঞ্জিনিয়ার মো. জুলহাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক বা পরিচালনা কমিটির একার পক্ষে সম্ভব নয়। এজন্য শিক্ষক, শিক্ষার্থী, বিদ্যালয় পরিচালনা কমিটি, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত ও সমন্বিত ভূমিকা প্রয়োজন।

তারা আরও বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, নৈতিক মূল্যবোধ সৃষ্টি, শৃঙ্খলা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মতলব উত্তর উপজেলার শিক্ষার গুণগত মান আরও এগিয়ে নেওয়া সম্ভব বলেও মত দেন বক্তারা।

সভায় উপজেলার শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন