প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ফরিদগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো. নাঈম হোসেন পলোয়ান
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬

মাদক সেবন থেকে দূরে থাকি” সুস্থ সমাজ গড়ি, এই স্লোগান কে প্রতিপাদ্য দিয়ে ‎চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (১১সেপ্টেম্বর) বিকেলে ১১ নং চরদুঃখীয়া পূর্ব ইউনিয়ন পরিষদ কার্যালয় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয় ফরিদগঞ্জ থানা পুলিশ মোঃ হেলাল খানের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্লা। ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বাছির আহাম্মদের সভাপতিত্বে, ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল হান্নানের সঞ্চালনায়। এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আশিক ইকবাল তানভীর পাটোয়ারী, মোহাম্মদ কামাল হোসেন মৃধা, কামরুল ইসলাম মিঠু, মোহাম্মদ রসূল আহমেদ, ইউপি সদস্য মাহীন উদ্দিন,মুসলিম বেপারী, আব্দুল হাই সিদ্দিকী লিটন, হাসান আহমেদ সুমন, আব্দুল মালেক পাটোয়ারী, সাইফুল ইসলাম সবুজ, মোহাম্মদ জয়নাল আবদিন জামায়াত ইসলামী, মোহাম্মদ আনোয়ার হোসেন, সাওন বেপারী, লোকমান মৃধা, মাহমুদুর রশিদ, সুমন হাওলাদার প্রমূখ।

‎এ সময় প্রধান অতিথি এরশাদ উল্লাহ বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে অবগত  করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্বারোপ করতে হবে।

‎বক্তারা মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান। আলোচনা শেষে একটি  বর্ণাঢ্য রেলি তুলাতুল বাজারের সড়ক মহাসড়ক পদক্ষিন করে, মাদক সেবন থেকে দূরে থাকি ১১নং চরমদুঃখীয়া পূর্ব ইউনিয়নকে মাদক মুক্ত করি।

‎

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন