প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে যাচ্ছিলেন ঢাকায়, চাঁদপুরে মা-ছেলে আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৬

মাদক বহন করে নিয়ে যাওয়ার সময় চাঁদপুর লঞ্চঘাট থেকে দুই কেজি গাঁজাসহ রহিমা বেগম (৫০) ও আব্দুল করিম (২৮) নামের দুইজনকে আটক করেছে নৌ থানা পুলিশ। তারা সম্পর্কে মা-ছেলে। তারা কুমিল্লা থেকে এসব সংগ্রহ করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে লঞ্চঘাট এলাকায় থেকে তাদের আটক করা হয়। আটক দুজন হলেন কুমিল্লা জেলার থানার মিশ্রি গ্রামের মৃত বিল্লাল হোসেনের স্ত্রী ও ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, তারা কুমিল্লার বুড়িচং এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে চাঁদপুর হয়ে ঢাকার সদরঘাটে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এসেছিলেন।

 

পুলিশ জানায়, আটকদের দেওয়া তথ্য এবং প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে জব্দ করা গাঁজার উৎস, সরবরাহকারী ও পরিবহনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তথ্য সংগ্রহ এবং যাচাই-বাছাই করা হচ্ছে। একই সঙ্গে এই মাদক চালানের সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র বা সিন্ডিকেট জড়িত রয়েছে কিনা, সে বিষয়েও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

 

ওসি আজমগীর হোসাইন বলেন, নৌ পুলিশ মাদকদ্রব্যের অবৈধ পরিবহন ও সরবরাহের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা ও আইনি কার্যক্রম অব্যাহত থাকবে।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

 

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন