প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের নবগঠিত গভর্নিং বডির অভিষেক অনুষ্ঠান

মো. নাঈম হোসেন পলোয়ান
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের নবগঠিত গভর্নিং বডির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ হরিপদ দাসের সভাপতিত্বে এবং শিক্ষক প্রতিনিধি শাহমুব জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম. এ. হান্নান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া, কলেজের নবনির্বাচিত সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য নাছির উদ্দিন চৌধুরী, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মাহমুদুল হাসান।

এছাড়াও অনুষ্ঠানে নবগঠিত গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য, অভিভাবক প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব এম. এ. হান্নান বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও গভর্নিং বডির সদস্যদের সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও আধুনিক জ্ঞান অর্জনের সুযোগ নিশ্চিত করতে হবে। গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়ে তিনি নবগঠিত গভর্নিং বডির সদস্যদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নবগঠিত গভর্নিং বডির সদস্যদের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে কলেজের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন