প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে ‘অনার’ মোবাইল ব্র্যান্ড শপের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৬

হাজীগঞ্জে অনার স্মার্টফোন ব্র্যান্ড শপের উদ্বোধন করা হয়েছে। বুধবার ফিতা ও কেক কেটে ‘অনার’ মোবাইল শপের উদ্বোধন করেন, অতিথিবৃন্দ। এসময় অনার ফোনের ডিজিএম মিস্টার ইয়াকুক, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সালাহ্ উদ্দিন ফারুক ও সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন সাবু উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বনিক, সহ-সভাপতি সমীর লাল দত্ত, সাধারণ সম্পাদক রোটা. প্রাণকৃষ্ণ সাহা মনা, অনর মোবাইলের আরএসএম মো. মিজানুর রহমান, এএসএম শ্রাবণ সাহা ও টিএসএম মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়া অতিথি হিসেবে সমিতির সহ-সভাপতি মো. উমর ফারুক, সাংগঠনিক সম্পাদক জিসান আহমেদ ছিদ্দিকী, দপ্তর সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্, কোষাধ্যক্ষ হাফেজ মো. মহসীন মিয়াজী, বানিজ্য সম্পাদক আশ্রাফ আলী, প্রাইম স্পেশালাইজড হসপিটাল এন্ড নরমাল ডেলিভারি সেন্টারের পরিচালক ইব্রাহিম খাঁন রনি উপস্থিত ছিলেন।

অনার ব্র্যান্ড শপের স্বত্ত্বাধীকারী বিধূ ভূষণ রায় সুজনের সার্বিক ব্যবস্থাপনায় হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ আখড়া মার্কেটে অবস্থিত ব্র্যান্ড শপের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে অনার ফ্ল্যাগশিপ বা প্রিমিয়াম বাজেটের ফোন এবং উন্নত ক্যামেরা ও এআই ফিচারের জন্য ব্যাপক পরিচিতি লাভ করেছে।

অনার মোবাইলের প্রতিনিধিরা বলেন, সাশ্রয়ী মূল্যে টেকসই ও ভালো ব্যাটারি ব্যাকআপ এবং চমৎকার ডিজাইন ও ক্যামেরা পারফরম্যান্সের জন্য তৈরি ‘অনার’। হাজীগঞ্জে উদ্বোধনকৃত ব্র্যান্ডশপে অনারের সকল ফোন পাওয়া যাবে। তাই, ক্রেতাদের ব্র্যান্ডশপ পরিদর্শনের আহ্বান জানান তারা।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন