প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে অবৈধ মাটি উত্তোলনে ২ লাখ টাকা জরিমানা, ড্রেজার জব্দ

মো. সিদ্দিকুর রহমান নয়ন
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদপুরের শাহরাস্তিতে অনুমোদন ছাড়াই অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আওতাধীন এলাকায় এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অনুমোদনবিহীনভাবে মাটি উত্তোলনের অপরাধে জমির মালিক অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৫(১) ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ১৫(১) ধারায় দণ্ড প্রদান করে তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযান পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। এ সময় অবৈধভাবে মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা এবং উপজেলা আনসার সদস্যরা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন