প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মালদ্বীপ শাখা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা

আবদুল্লাহ কাদের
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৬

মালদ্বীপ শাখা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালদ্বীপ বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান,।

অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন জহিরুল ইসলাম সাধারণ সম্পাদক মালদ্বীপ বিএনপি, সঞ্চালনায় করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম।

আলোচনা সভায় বিএনপির প্রতিষ্ঠা, দলের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধার, দেশ ও জনগণের কল্যাণে দলের ভূমিকা এবং প্রবাসে জাতীয়তাবাদী আদর্শের প্রতি নেতাকর্মীদের ঐক্য ও দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন , মালদ্বীপ শাখা বিএনপির প্রধান উপদেষ্টা ফারুক হোসেন,সহ সভাপতি মোহাম্মদ হোসেন সুমন ,মোহাম্মদ বাবুল হোসেন, মোহাম্মদ শাহ আলম,,এমরান হোসেন তালুকদার, মোঃ ফারুক হোসেন,মোঃ মোক্তার হোসেন, মোঃ আলমগীর মজুমদার,মোঃ এরশাদ মোল্লা,,মো: শাহ আলম, ইলিয়াস মিয়া,,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান কালাম, সহ সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,, যুবদলের প্রস্তাবিত সভাপতি, আরিফুর ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, মাসুম মুন্না,সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ ও দেশপ্রেমের চেতনা ধারণ করে প্রবাসেও দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মালদ্বীপ বিএনপির নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দলের ধর্ম বিষয় সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন