প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে রেললাইনে ঘোরাফেরার সময় ট্রেনের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদপুর শহরসংলগ্ন পাসপোর্ট অফিস এলাকায় রেললাইনে ঘোরাফেরার সময় চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ওই ব্যক্তি রেললাইনের ওপর দিয়ে হাঁটাচলা করছিলেন। এ সময় চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি কাছাকাছি চলে এলে তিনি লাইনের ওপর পড়ে যান। মুহূর্তের মধ্যেই ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ (জিআরপি) ও স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের নাম-পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন