প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের প্রবাসী যুবক আহত, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৬

সৌদি আরবের দাম্মাম–আল হাছা সড়কে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের এক প্রবাসী যুবক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি দাম্মাম–আল হাছা এলাকার আলমুনিম পলি ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, বুধবার সকাল আনুমানিক ৭টার দিকে সড়ক পারাপারের সময় দুর্ঘটনার শিকার হন ওই যুবক। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় তার সঙ্গে থাকা মোবাইল ফোনটি ভেঙে চুরমার হয়ে যায়। এছাড়া তার কাছে কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও এখন পর্যন্ত তার পরিবারের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে তার পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে খবর পৌঁছে দিতে সহযোগিতা চাওয়া হয়েছে।

কেউ যদি ছবিতে থাকা ওই যুবককে চিনে থাকেন অথবা তার পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
📞 যোগাযোগ: +966 578606268
পরিচিত কেউ থাকলে পোস্টটি শেয়ার করে পরিবারের কাছে খবরটি পৌঁছে দিতে সহযোগিতা করুন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন