প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে চার দিন ধরে নিখোঁজ নাজমুন নাহার নাজু, সন্ধান চায় পরিবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদপুরের শাহরাস্তিতে নাজমুন নাহার নাজু নামে ৪৫ বছর বয়সী এক নারী গত তিন-চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি মানসিক অসুস্থতায় ভুগছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিখোঁজ নাজমুন নাহার নাজুর বাড়ি শাহরাস্তি উপজেলার বিজয়পুর এলাকায়। গত কয়েকদিন ধরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

এ অবস্থায় কোনো সহৃদয়বান ব্যক্তি তাকে কোথাও দেখতে পেলে বা তার সন্ধান পেয়ে থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

নাজমুন নাহার নাজুর সন্ধান পেলে যোগাযোগ করুন—
০১৬২৩৪৫০৩৫৮
নিখোঁজ নারীকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দিতে সংবাদটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানিয়েছেন স্বজনরা।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন