প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালী ও সভা অনুষ্ঠিত

লুবনা আক্তার বৃষ্টি, শাহরাস্তি প্রতিনিধি
প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৬

শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালী ও সভা অনুষ্ঠিত হয়েছে।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে ৩১ আগস্ট শাহরাস্তি থানাধীন রায়শ্রী উত্তর ইউপিস্থ ০৪ নং ওয়ার্ডের উনকিলা সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং উনকিলা উচ্চ বিদ্যালয়ের সমন্বয়ে উনকিলা রেলওয়ে বাজারে একটি মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সভায় মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদক প্রতিরোধ এবং মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভা শেষে উনকিলা রেলওয়ে বাজার হইতে উনকিলা উচ্চ বিদ্যালয় পর্যন্ত মাদক নির্মূলে মাদক বিরোধী একটি র‍্যালী অনুষ্ঠিত হয়।

উক্তর‍্যালীতে জনাব রফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) ও অন্যান্য আরো পুলিশ সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রায় ৭০০ জন অংশগ্রহণ করেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন