প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে ইয়াবা’সহ সাব্বির গ্রেফতার

মো. সিদ্দিকুর রহমান নয়ন
প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সাব্বির হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. শরিফুল ইসলাম, এএসআই (নিঃ) বিশ্বজিৎ নাথ সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, গত ২৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ শাহরাস্তি থানাধীন মেহের দক্ষিণ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভোলদিঘী বাজার থেকে দেবকরাগামী সড়কের বাবুলের ফলের দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. সাব্বির হোসেন (৩৫), পিতা—মিজানুর রহমান, মাতা—দেলোয়ারা বেগম, সাং—দারুনকরা (হাজী বাড়ী), ৫ নম্বর ওয়ার্ড, মেহের দক্ষিণ ইউনিয়ন, থানা—শাহরাস্তি, জেলা—চাঁদপুরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তার হেফাজত থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-৩৯, তারিখ-৩০ আগস্ট ২০২৬; জিআর নং-২৮২, তারিখ-৩০ আগস্ট ২০২৬; সময়-০০:০৫ ঘটিকা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন