প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে আল কাউসার স্কুলের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

শাখাওয়াত হোসেন শামীম
প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জের আল কাউসার স্কুলের বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

একই সঙ্গে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১০ জন শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা,সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে আল কাউসার স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম প্রধানের সভাপতিত্বে এবং আবুল হাসানাত পাটোয়ারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল কাউসার ট্রাস্টের সেক্রেটারি এবিএম আব্দুর বর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল কাউসার ট্রাস্টের নির্বাহী সদস্য বুলবুল আহমেদ,ট্রাস্টের অন্যতম সদস্য মাওলানা মীর হোসাইন,মোজ্জামেল হোসেন পরাণ মজুমদার,হযরত মাওলানা আবু জাফর ছিদ্দিকী এবং আল কাউসার মাদরাসার সুপার গোলাম ফারুক মুহাম্মদ ইয়াহিয়া।

অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান আবু বকর ছিদ্দিক পাটোয়ারী,মাধ্যমিক শাখার সমন্বয়কারী বি এম কলিমুল্লাহ ভূঁইয়া, প্রাথমিক শাখার ইনচার্জ  জামাল উদ্দিন এবং সিনিয়র শিক্ষক মোহে্ব্বুর রহমান কামাল।

বক্তারা বলেন,শিক্ষার্থীদের সুশিক্ষিত, দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি ক্রীড়া,সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব কার্যক্রম শিক্ষার্থীদের মেধা, মনন, সৃজনশীলতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বক্তারা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনের জন্য তাদের শুভকামনা জানান। একই সঙ্গে অন্যান্য শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা পুরস্কার ও সম্মাননা পেয়ে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করে।

আয়োজকরা জানান,শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ,প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি এবং পড়াশোনায় উৎসাহ বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

শেষে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন