প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

স্বপ্ন পূরণ হলো না প্রবাসী রেমিটেন্স যোদ্ধা মোঃ সুরুজ মোল্লার

মো: জাহাঙ্গীর আলম হৃদয়
প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬

স্বপ্ন পূরণ হলো না প্রবাসী রেমিটেন্স যোদ্ধা মোঃ সুরুজ মোল্লার।

দীর্ঘ সাত বছর ধরে সুরুজ মোল্লা সৌদি আরবে থাকেন। কত কষ্ট করে তিলে তিলে গড়ে তুলছিলেন একটা নতুন বাড়ি! কিন্তু এখন পর্যন্ত সে বাড়ি নিজের চোখে দেখতে পারেননি, নিজে উঠতে পারেননি।

সামনের মাসের দুই-তিন তারিখে বাড়ি যাওয়ার কথা ছিল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, হঠাৎ করেই পেটের নাড়ি পেঁচিয়ে অসুস্থ হয়ে পড়েন সুরুজ। অপারেশন সফলভাবে করা হলেও সেলাই কাটার মাত্র একদিন আগেই তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

কী নির্মম মৃত্যু! হায় রে প্রবাস জীবন! কত কষ্ট করে টাকা ইনকাম করতেন, অথচ সবকিছু ফেলে রেখে চিরতরে চলে যেতে হলো! গত সোমবার তিনি ইন্তেকাল করেন।

মরহুম সুরুজ মোল্লার দেশের বাড়ি ফরিদপুর জেলা, বোয়ালমারী থানা, আখালি পাড়া গ্রাম। তাঁর পিতার নাম আরব আলী মোল্লা।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন