প্রবাসী কল্যাণ ব্যাংকের ২৫-২৬ অর্থবছরে সাফল্য অর্জনকারী অফিসারদের সম্মাননা প্রদান করা হয়েছে।
২৬ আগস্ট বুধবার ২০২৬ তারিখে প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রধান কার্যালয়ে ২০২৫-২৬ অর্থবছরে নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রার বিপরীতে সাফল্য অর্জনকারী কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ মোখতার আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মিজ্ ওয়াহিদা বেগম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন, মহাব্যবস্থাপক (আইসিসি, আইটি ও পরিচালন) মোহাম্মদ মিজানুর রহমান, মহাব্যবস্থাপক (প্রশাসন ও হিসাব) মোহা: মাহবুবুল ইউনুস, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অঞ্চল প্রধান এবং ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শাখা ব্যবস্থাপক, কর্মকর্তা-কর্মচারীগণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ মোখতার আহমেদ ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অঞ্চল ও শাখা পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।
তিনি ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি ও নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, আন্তরিকতা ও নিরলস পরিশ্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে দক্ষতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে ব্যাংকের কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করার দিকনির্দেশনা দেন।