প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো. সিদ্দিকুর রহমান নয়ন
প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও মাদক নির্মূলে শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত শাহরাস্তি থানাধীন সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরশাক বাজার এলাকায় এ মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে আয়োজিত র‍্যালিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামসহ থানার অন্যান্য পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। র‍্যালিতে প্রায় ৩০০ থেকে ৪০০ জন অংশ নেন।

র‍্যালি শেষে চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদক প্রতিরোধ এবং মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদক ব্যবসা ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন