প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ ডিগ্রি কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

শাখাওয়াত হোসেন শামীম
প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। বুধবার (২৬ আগষ্ট) সকালে কলেজের ছাত্র-শিক্ষক মিলনাতয়নে আয়োজিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মুযযাম্মেল হুসাইন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মো. কামরুল হাসান।

অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবিক মূল্যবোধ ও শান্তির বাণী নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ন্যায়, সততা, মানবিকতা ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করা সম্ভব। তাঁর দেখানো পথ অনুসরণ করে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার উল্লাহ, সহকারী অধ্যাপক মোহাম্মদ মাকছুদুর রহমান, সহকারী অধ্যাপক নাজমা আক্তার, সহকারী অধ্যাপক মো. শাহজাহান সরকার, সহকারী অধ্যাপক মো. সেলিম মিয়া, সহকারী অধ্যাপক মো. বজলুর রহমান, প্রভাষক সুমন মিয়া, প্রভাষক আব্দুল হান্নান, প্রভাষক শাহ এমরান মিঠু এবং গ্রন্থাগার প্রভাষক মো. ফয়েজ আহমেদ।

বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য তুলে ধরে মহানবী (সা.)-এর আদর্শ বাস্তব জীবনে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন