প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মসজিদ নির্মাণের উদ্যোগে হাজীগঞ্জে সৌদি শায়েখ আব্দুল্লাহ বিন ফয়সাল জাহরানি

শাখাওয়াত হোসেন শামীম ও মো. শাহজাহান খাঁন
প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নম্বর দক্ষিণ গন্ধর্ব্যপুর ইউনিয়নের কাশিমপুরে বাংলাদেশ ও সৌদি আরবের যৌথ উদ্যোগে এবং সৌদি অর্থায়নে মসজিদ নির্মাণ কার্যক্রম শুরু হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের বিশিষ্ট শায়েখ আব্দুল্লাহ বিন ফয়সাল আল জাহরানি।

সোমবার দুপুরে তিনি কাশিমপুর এলাকায় এসে মসজিদ নির্মাণের স্থান পরিদর্শন করেন। এ সময় স্থানীয়দের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে শায়েখ আব্দুল্লাহ বিন ফয়সাল আল জাহরানির সঙ্গে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুল মান্নান ও মো. শাহাজাহান। সংশ্লিষ্টরা জানান, তাদের উদ্যোগেই সৌদি আরবের এই বিশিষ্ট শায়েখ বাংলাদেশে এসেছেন।

ব্যাংকার শাহ জালাল খানের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে ১০ নম্বর দক্ষিণ গন্ধর্ব্যপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার রিজওয়ানুল হক টিটু, সেক্রেটারি আমিরুল ইসলাম মুন্সি, উপদেষ্টা দেলোয়ার হোসেন, নির্বাহী সদস্য শাহ-জালাল খান, বেলায়েত হোসেন ও মোহাম্মদ নূরন্নবী এবং আজীবন সদস্য ইকবাল হোসেন ও আকবর হোসেন।

এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু, সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন বেলাল ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সেলিম।

সৌদি অর্থায়নে মসজিদ নির্মাণের এই উদ্যোগকে স্থানীয়রা ধর্মীয় ও সামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। তাদের প্রত্যাশা, মসজিদটি নির্মিত হলে স্থানীয় মুসল্লিদের ধর্মীয় কার্যক্রমের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন