প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ফরিদগঞ্জে ইয়াবা’সহ মা-ছেলে আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬

চাঁদপুরের ফরিদগঞ্জে দুই হাজার পিস ইয়াবাসহ মা ও ছেলেকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন—আবদুল মান্নান ওরফে আশিক (৪১) ও তার মা ছেমেন খাতুন (৬০)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার (২৪ আগস্ট) সকালে অভিযান পরিচালনা করে। অভিযানে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডের আরাফাত হোটেলের সামনে থেকে আবদুল মান্নান ও তার মা ছেমেন খাতুনকে আটক করা হয়।

পুলিশের দাবি, আটকের পর তাদের তল্লাশি করে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকরা কক্সবাজারের টেকনাফ থানার পূর্ব পানখালী (দক্ষিণ ভিলা, জালালের বাড়ি) এলাকার বাসিন্দা জালাল উদ্দিনের স্ত্রী-সন্তান বলে জানা গেছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, আটক আবদুল মান্নান ও তার মা ছেমেন খাতুনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন