প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

গুঁড়িয়ে দেওয়া হলো চাঁদপুরের জিন মার্কেট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬

চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে গড়ে ওঠা জিন মার্কেট উচ্ছেদ অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

 

সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৯টায় চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা এবং চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জিন মার্কেটসহ সড়কের পাশে অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানার কর্মকর্তা (ওসি) ফয়েজসহ পুলিশ ফোর্স।

 

জানা যায়, চাঁদপুর জেলা পরিষদের জায়গায় যেসব অবৈধ দোকান ও স্থাপনা রয়েছে সেসব উচ্ছেদ করা হয়েছে। এসময় বাবুরহাট বড় মসজিদের আশপাশের দোকান, মতলব রোডের মাথায় বনফুল কনফেকশনারি, কুমিল্লা মিষ্টান্ন ভাণ্ডারসহ অনেক দোকান ভেঙে ফেলা হয়েছে।

দোকান ব্যবসায়ীদের অভিযোগ, জায়গাটি জেলা পরিষদের হওয়া সত্ত্বেও চাঁদপুর সড়ক বিভাগের কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভেঙে দিয়েছে।

 

লিজকৃত দোকান মালিকরা জানান, জেলা পরিষদের মার্কেট নির্মাণ নিয়ে হাইকোর্টে মামলা চলমান। এরমধ্যে জিন মার্কেট ও মধ্য বাজারের উচ্ছেদ অভিযান ব্যবসায়ীদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে।

চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইউনুস আলী বলেন, আমরা অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়মিত কাজের অংশ হিসেবেই করেছি।

 

 

এছাড়াও চাঁদপুর জেলা পরিষদের জায়গায় অবস্থিত বাবুরহাট মধ্য বাজারের দোকানপাট উচ্ছেদের নির্দেশ দেন সড়ক বিভাগের এ কর্মকর্তা।

 

 

 

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন