প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে সড়কে গাছের গুঁড়ি ফেলে সিএনজি চালকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৬

চাঁদপুরে সড়কে গাছের গুঁড়ি ফেলে সিএনজি অটোরিকশা চালকরা বিক্ষোভ করেছেন। এর আগে চাঁদপুর পৌরসভার সামনেও বিক্ষোভ করেছিলেন তারা। সেসময় বিষয়টি সমাধানে পৌর প্রশাসক জরুরি সভা করেন এবং তাদের নিজ দায়িত্বে লাইসেন্সবিহীন অটোরিকশা রাস্তা থেকে সড়িয়ে নিতে ২ সপ্তাহের সময় বেঁধে দেন।

 

রবিবার (২৩ আগস্ট) চাঁদপুর বাগাদী চৌরাস্তা এলাকায় চাঁদপুর-ফরিদগঞ্জ সড়ক অবরোধ করে আবারো এই বিক্ষোভ করা হয়। এতে সড়কে যান চলাচল বন্ধ থাকে এবং দুর্ভোগে পড়েন যানবাহনে থাকা গন্তব্যমুখী যাত্রীরা।

জানা যায়, অবৈধ ও লাইসেন্সবিহীন অটোরিকশা চলাচল করতে দেয়া হবে না মর্মে পৌর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়। তার প্রতিবাদে তাদের বিকল্প কর্মসংস্থানসহ নানান দাবিতেই এই বিক্ষোভ।

বিষয়টি নিয়ে চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করে রেখেছে সিএনজি অটোরিকশাচালকরা। বিষয়টি জানা মাত্র ঘটনাস্থলে উপস্থিত হই। তাদের সঙ্গে কথা বলি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন