বাহরাইনে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে জাতীয়তাবাদী দল বিএনপি মানামা মহানগরের আয়োজনে, সংগঠনের সভাপতি আক্তার হোসেন মোল্লার সভাপতিত্বে, যৌথ সঞ্চালনা করেন, খন্দকার আরিফুল হক ও আনোয়ার হোসেন সায়র,,
শুভেচ্ছা বক্তব্য রাখেন আলাউদ্দিন মুন্সি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাহরাইন কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আকবর হোসেন কচি।
প্রধান বক্তা, বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবের আহমেদ, খ ম আশরাফ উদ্দিন, গিয়াস উদ্দিন মিয়াজি, ইঞ্জিনিয়ার সালাহউদ্দিন, ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম।
বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোকবুল হোসেন মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মোস্তাক আহমেদ, রুবেল সরদার, আহসান উল্লাহ, দুলাল তালুকদার, আলিম আহমেদ।
এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মানামা মহানগর বিএনপির প্রধান উপদেষ্টা মুবারক হোসেন রজব,, সিনিয়র সহ সভাপতি -সাইদুল হক ভূইয়া, সহ সভাপতি আব্দুল জলিল তালুকদার, সহ সভাপতি মাইন উদ্দিন আহমেদ, মাসুদ আহমেদ, মিরাজুল হক,মোহাম্মদ সুলাইমান।সাইদুর রহমান সহ অনেকে।
উপস্থিত ছিলেন, যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল, ও বাহরাইন বিএনপির বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া কে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং আপসহীন নেতৃত্বের বিষয়টি।
বক্তারা আরও বলেন, জাতীয় সংকটের প্রতিটি মুহূর্তে তাঁর বলিষ্ঠ নেতৃত্ব জাতিকে সঠিক পথ দেখিয়েছিল।
পরিশেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।