চট্টগ্রাম মেট্রোপলিটন ল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
২১আগস্ট শুক্রবার ২০২৬ জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত চট্টগ্রাম মেট্রোপলিটন ল কলেজ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিল এর সদস্য অ্যাড.নাজিম উদ্দীন চৌধুরী , চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির এজিএস এডভোকেট নজরুল ইসলাম, চট্টগ্রাম মেট্রোপলিটন ল কলেজের স্বপ্নদ্রষ্টা, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অ্যাড.মোঃ শামসুল আলম পাটোয়ারী, কলেজের উপাধ্যক্ষ অ্যাডভোকেট আবুল কাশেম, কলেজ পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, সম্মানিত শিক্ষক মন্ডলী এবং বিজ্ঞ সিনিয়র আইনজীবৃন্দ।
এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে ৫৪ বছর পর চট্টগ্রাম সিটিতে একটি ল কলেজের যাত্রা আরম্ভ হলো।
চট্টগ্রামবাসীসহ সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করছেন কলেজের অধ্যক্ষ। কেউ ল পড়তে চাইলেই
এলএল.বি ১ম বর্ষ ২০২৬/২৭ সেশনে ভর্তি হতে পারবেন ।
চট্টগ্রাম মেট্রোপলিটন ল কলেজের স্বপ্নদ্রষ্টা অধ্যক্ষ অধ্যক্ষ,অ্যাড.মোঃশামসুল আলম পাটোয়ারী
চাঁদপুর শাহরাস্তি পৌরসভা ১১ নং ওয়ার্ড কৃষ্ণপুর পাটোয়ারী বাড়ির সাবেক বাংলাদেশ সরকারের কর্মকর্তা মরহুম আবদুল খালেক পাটোয়ারী এবং মরহুমা ফিরোজা বেগমের সন্তান।
ভর্তি থেকে শুরু করে যে কোন প্রয়োজনে ল কলেজের অধ্যক্ষ এর সঙ্গে যোগাযোগ করতে পারবেন নিচের নাম্বারে।
প্রয়োজনে কল/ হোয়াটসঅ্যাপ করুন ০১৬২০৫৬১৩৮২