প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জের জুম্মানের স্বপ্নজয়, জায়গা করে নিলেন আমেরিকান আর্মিতে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খাটরা বিলওয়াই এলাকার কৃতি সন্তান জুম্মান তপদার বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে যুক্তরাষ্ট্রের ইউএস আর্মিতে যোগদানের প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করেছেন। তার এই সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।

জুম্মান তপদার হাজীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খাটরা বিলওয়াই গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন তপদার ও শাহনাজ বেগম দম্পতির ছোট ছেলে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট।

পরিবার ও স্বজনদের সূত্রে জানা যায়, নিজের ভবিষ্যৎ গড়ার প্রত্যয় নিয়ে ২০২৩ সালের জুন মাসে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জুম্মান। সেখানে জীবিকার পাশাপাশি কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও নিজের লক্ষ্য পূরণের প্রচেষ্টা চালিয়ে যান তিনি। একপর্যায়ে ইউএস আর্মিতে যোগদানের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়ায় সফলভাবে উত্তীর্ণ হয়ে যোগদানের যোগ্যতা অর্জন করেন।

জুম্মানের এই অর্জনের খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়। একই সঙ্গে তার নিজ এলাকা হাজীগঞ্জের মানুষের মধ্যেও দেখা দিয়েছে গর্ব ও উচ্ছ্বাস। স্থানীয়রা মনে করছেন, একজন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণের এমন অর্জন শুধু তার পরিবারের জন্য নয়, পুরো হাজীগঞ্জের জন্যও সম্মানের।

জুম্মানের পরিবার তার আগামী দিনের কর্মজীবন ও সাফল্যের জন্য সবার কাছে দোয়া ও শুভকামনা কামনা করেছে। এলাকাবাসীও তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সফল কর্মজীবন প্রত্যাশা করেছেন।

স্থানীয়দের মতে, স্বপ্ন, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে জুম্মান তপদারের এই অর্জন প্রবাসে থাকা তরুণদের জন্যও অনুপ্রেরণার উদাহরণ হয়ে থাকবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন