প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে ১১৫ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার

মো. সিদ্দিকুর রহমান নয়ন
প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৬

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১১৫ (একশত পনের) গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ বেলায়েত উল্যাহ, এএসআই (নিঃ) স্বপন দাস, এএসআই (নিঃ) আলমগীর কবির সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানের ধারাবাহিকতায় ২১ আগস্ট ২০২৬ খ্রিঃ শাহরাস্তি থানাধীন টামটা উত্তর ইউনিয়নের বোস্তা গ্রামের বোস্তা বাজারে জনৈক ওমর ফারুক (৫৫)-এর চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিজ নিজ হেফাজত থেকে ১১৫ গ্রাম গাঁজাসহ নিম্নোক্ত দুইজনকে গ্রেফতার করা হয়—

১। শাকিল (২৯), পিতা- মৃত দানিয়াল হোসেন, মাতা- মৃত আঞ্জুমা বেগম, সাং- আকানিয়া (আকুইন্না), নাসিরপুর, মিজি বাড়ী, থানা- কচুয়া, জেলা- চাঁদপুর।
২। দিদার হোসেন (৪০), পিতা- মৃত আব্দুল বারেক, মাতা- সাফিয়া খাতুন, সাং- বোস্তা (মিজি বাড়ী), থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তারা উক্ত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে মোঃ সোহাগ (২৪), পিতা- শাহ জাহান, মাতা- মনোয়ারা বেগম, সাং- আকানিয়া নাছিরপুর, ০৯ নং কড়াইয়া ইউপি, থানা- কচুয়া, জেলা- চাঁদপুরের নিকট থেকে ক্রয় করেছে বলে স্বীকার করে। এ ঘটনায় মোঃ সোহাগকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-২৮, তারিখ- ২১ আগস্ট ২০২৬ খ্রিঃ, জিআর নং-২৭১, তারিখ- ২১ আগস্ট ২০২৬ খ্রিঃ, সময়- ১৪:৫০ ঘটিকা, ধারা ৩৬(১) সারণির ১৯(ক)/৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন