প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

৫৪ বছর পর চট্টগ্রাম মহানগরীতে আইন কলেজ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন

নিউজ ডেস্ক:
প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৬

চাঁদপুরের শাহরাস্তি থানার ১১ নম্বর পৌর ওয়ার্ডের কৃষ্ণপুর পাটোয়ারী বাড়ির কৃতি সন্তান অ্যাডভোকেট মো. শামসুল আলম পাটোয়ারী চট্টগ্রাম মহানগরীতে দীর্ঘ ৫৪ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি আইন কলেজ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন ল’ কলেজের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধনের মাধ্যমে নতুন এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছেন।

আইন শিক্ষার প্রসার এবং উচ্চশিক্ষার নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে তাঁর এ উদ্যোগকে প্রশংসনীয় ও সময়োপযোগী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্বে চট্টগ্রাম মেট্রোপলিটন ল’ কলেজ ভবিষ্যতে আইন শিক্ষা ও জ্ঞানচর্চার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

এদিকে, শাহরাস্তির কৃষ্ণপুর পাটোয়ারী বাড়ির এই কৃতি সন্তানের এমন উদ্যোগ ও অনন্য অবদানে চাঁদপুর ট্রিবিউন পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। একই সঙ্গে তাঁর নতুন পথচলার সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে।

চাঁদপুর ট্রিবিউনের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন—
রোটা. জাহাঙ্গীর আলম হৃদয়
প্রধান সম্পাদক, চাঁদপুর ট্রিবিউন

মোঃ মজিব পাটোয়ারী
সম্পাদক, চাঁদপুর ট্রিবিউন

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন