প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

আগামীর সময় পত্রিকায় শাহরাস্তি উপজেলা প্রতিনিধি হলেন সাংবাদিক শিহাব

লুবনা আক্তার বৃষ্টি, শাহরাস্তি
প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬

জাতীয় দৈনিক ‘আগামীর সময়’-এর শাহরাস্তি উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ সাংবাদিক আবু মুছা আল শিহাব।

বুধবার (১৯ আগস্ট) পত্রিকাটির সম্পাদক মোস্তফা মামুন স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে তাকে শাহরাস্তি উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আবু মুছা আল শিহাব প্রায় দেড় দশক ধরে শাহরাস্তি উপজেলায় সাংবাদিকতা করছেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি জাতীয় দৈনিক বাংলাদেশের খবর, বাংলাদেশ নিউজ ও আমার সংবাদ-এ কাজ করেছেন। বর্তমানে তিনি স্থানীয় দৈনিক আদি বাংলা পত্রিকায় কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি অনলাইন নিউজ পোর্টাল ইউনিভার্সেল বাংলা টিভি (UTv Bangla)-এর প্রকাশক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিয়োগের বিষয়ে সাংবাদিক আবু মুছা আল শিহাব বলেন, “নতুন করে চ্যালেঞ্জ নিতে আমি পছন্দ করি। দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি আমি বদ্ধপরিকর। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে শাহরাস্তির মানুষের কথা তুলে ধরতে চাই। এ দায়িত্ব পালনে শাহরাস্তিবাসীসহ সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

গণমাধ্যম কর্মী আবু মুসা আল শিহাবকে অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর ট্রিবিউন অনলাইন মাল্টিমিডিয়ার প্রধান সম্পাদক, শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি, শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী ১৯৯৬ যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নাট্যকার ও রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন