প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ফরিদগঞ্জে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে অটোরিকশা চালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬

ফরিদগঞ্জে স্কুলে যাওয়ার পথে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ব্যাটারিচালিত রিকশার এক চালককে গ্রেপ্তার করা হয়েছে।

 

আজ রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদ উল্যাহ নিশ্চিত করেছেন।

অভিযুক্ত ছিদ্দিক হাওলাদারকে (৪০) উপজেলার নয়ারহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার সকালে উপজেলার চরদুঃখিয়া এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার ফরিদগঞ্জ থানায় মামলা করে শিশুটির পরিবার।

 

ওসি এরশাদ উল্যাহ বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপন করেন। ৪৮ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধের কথা স্বীকার করেছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

 

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন