প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

কচুয়ায় মামলার রহস্য উদঘাটন, স্বর্ণালঙ্কার উদ্ধার গ্রেফতার দুই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬

চাঁদপুরের কচুয়ায় বাসা ভাড়া নেওয়ার কথা বলে  ক্লুলেস দুর্ধর্ষ চুরির ঘটনায় জড়িত চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে কচুয়া থানা পুলিশ।

‎গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন-কুমিল্লার হোমনা উপজেলার নিকলি ইউনিয়নের মৃত আকবর আলীর ছেলে মো. ইব্রাহিম (৫০) এবং মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মহর মিয়ার ছেলে মো. বিল্লাল হোসেন (৪০)।এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর তাঁতীবাজার থেকে ৩ ভরি ১ আনা ৪ রতি চোরাই স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

‎

‎পুলিশ সূত্রে জানা যায়, গত (২৬ জুলাই) কচুয়া পৌরসভার বাসিন্দা মোহাম্মাদ নুরুল ইসলামের (৪৮) বাসায় ভাড়া নেওয়ার কথা বলে ৪-৫ জনের একটি চক্র বসত বিল্ডিংয়ে প্রবেশ করে। একপর্যায়ে গৃহবধূর সঙ্গে কথা বলার সময় নুরুল ইসলামের স্ত্রীর গলায়,কানে,নাকে ও হাতের রোল পরিষ্কারের কথা বলে নিয়ে নেয়।চোর চক্র ওই গৃহকর্ত্রীকে তাদের কাছে থাকা কিছু ভূয়া স্বর্ণের মতো দেখতে দিয়ে বলে এগুলো ফ্রিজে রেখে আসেন।গৃহকর্ত্রী ফ্রিজে এগুলো রাখতে গেলে কৌশলে তারা বাসা ত্যাগ করে চলে যায়।

‎

‎

‎এজহার সূত্রে জানা যায়,গৃহকর্ত্রীর ৬ ভরি ৮ আনা স্বর্ণ নিয়ে পালিয়ে যায় চোর চক্র।যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা বলে জানা গেছে।

‎

‎এ ঘটনায় ভুক্তভোগী কচুয়া থানায় মামলা করেন। মামলার পর চাঁদপুর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাশেদুল হক, তদন্ত কর্মকর্তা এসআই রুবেল সরকার ও এএসআই রুহুল আমিনের সমন্বয়ে বিশেষ টিম গঠন করা হয়।

‎

‎পুলিশ জানায়,তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঢাকার ডেমরা এলাকা থেকে ইব্রাহিমকে এবং পরে মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় অভিযান চালিয়ে বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

‎

‎

‎পরে গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার কোতোয়ালি থানার তাঁতীবাজার এলাকায় একটি স্বর্ণের দোকানে অভিযান চালানো হয়। সেখান থেকে চুরি যাওয়া ৩ ভরি ১ আনা ৪ রতি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

‎

‎কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, গ্রেপ্তার আসামিদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন