প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুর সিভিল সার্জনের অপসারণ দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৪

চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দ্বিনের অপসারণের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের রুহুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ ।

 

রোববার(১৭ নভেম্বর) সকালে সিভিল সার্জন কার্যালয়ের সম্মুখে বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেন।

এ সময় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, শনিবার মুঠোফোনে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সাথে অসৌজন্যমূলক আচরণ করে ফোন কেটে দেন সিভিল সার্জন। সম্প্রতি চাঁদপুর সদর হাসপাতালে দালালদের হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাকিব ভুঁইয়া আহত হয়। হামলাকারী ও দালালদের বিষয়ে কি কি পদক্ষেপ নেয়া হয়েছে। তা জানতে চাইলে সৌজন্যমূলক আচরণ না করে মুঠোফোনে বাগবিতণ্ডা করেন সিভিল সার্জন। এই ঘটনায় আমরা বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ নবাগত বেয়াদব এই সিভিল সার্জনের অবিলম্বে অপসারণ দাবি করছি।

এ সময় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ আঃ কাদির বেপারী,দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, প্রচার সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশ, জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের সভাপতি ঈমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন