প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে শিশুসহ গৃহবধূ নিখোঁজ, ‘সাজানো নাটক’ ঘিরে চাঞ্চল্য: প্রকাশ্যে পরকীয়ার নানা গুঞ্জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জে শিশুকন্যাসহ এক গৃহবধূ নিখোঁজের ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শাহিদা আক্তার (৩৩) নামে ওই গৃহবধূ মেয়েকে সঙ্গে নিয়ে নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

নিখোঁজ শাহিদা আক্তার উপজেলার মৈশামুড়া শেখ বাড়ির শফিকুল ইসলামের স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী।

পরিবারের দাবি, শাহিদা মেয়েকে নিয়ে নিখোঁজ হওয়ার পর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে উদ্বিগ্ন হয়ে পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়।

তবে পরবর্তীতে তাদের নিখোঁজের ঘটনা নিয়ে নতুন তথ্য সামনে আসে। স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে, এক পল্লী চিকিৎসকের সঙ্গে কথিত সম্পর্কের জেরে শাহিদা মেয়েকে নিয়ে আত্মগোপনে গেছেন। এ ঘটনাকে কেউ কেউ ‘সাজানো নাটক’ বলেও দাবি করছেন।

এদিকে বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিখোঁজের প্রকৃত কারণ ও ঘটনার রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত প্রয়োজন।

সংশ্লিষ্টদের বক্তব্য ও পুলিশের তদন্তের পরই ঘটনার প্রকৃত সত্য পরিষ্কার হবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন