প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাইমচরে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর নবগঠিত কমিটির শপথ গ্রহণ

আফতাবুল ইসলাম মেহরাব
প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৬

চাঁদপুরের হাইমচর উপজেলা শাখা বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আলগী বাজার খানকায়ে সালেহীয়া মুহিব্বিয়া কমপ্লেক্সে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ হাইমচর উপজেলা শাখার নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ চাঁদপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা সাইফুদ্দিন খন্দকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ হাইমচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত মাওলানা মো. ইউসুফ মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ হাইমচর উপজেলা শাখার সভাপতি হযরত মাওলানা মো. খাজ আহমদ।

শপথ অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ হাইমচর উপজেলা শাখার নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সভাপতি হিসেবে মাওলানা মো. জাকির মাহমুদ শপথ গ্রহণ করেন। সাধারণ সম্পাদক হিসেবে মো. শাহিন আলম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আবু সালেহ মো. তৈয়ব শপথ গ্রহণ করেন।

বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মো. হেলাল উদ্দিন নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে বক্তারা নবগঠিত কমিটির সদস্যদের সংগঠনের দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি ইসলামী মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও সামাজিক দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

শপথ অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ, যুব হিজবুল্লাহ, জমিয়ত ও আইম্মায়ে হিজবুল্লাহর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে নবগঠিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত অতিথি ও সংগঠনের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন