চাঁদপুরের হাইমচর উপজেলার ১৪ নং পশ্চিম চর কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিদ্যালয়ের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি কামাল উদ্দিন সেলিম ভূঁইয়া (এলএলবি)।
সভায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করা, ১০০ দিনের কর্মসূচি বাস্তবায়ন, ঝরে পড়া ও অনিয়মিত শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়মুখী করা এবং মা সমাবেশে অভিভাবকদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়া বিদ্যালয়ের মাঠ ভরাট, অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ দ্রুত বাস্তবায়নের বিষয়েও আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে কামাল উদ্দিন সেলিম ভূঁইয়া শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।