প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে সিএনজিতে ওঠার পর দুই বছরের মেয়ে’সহ গৃহবধূ নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশায় ওঠার পর দুই বছরের শিশুকন্যাসহ এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। নিখোঁজ গৃহবধূর নাম শাহিদা আক্তার (৩০)।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে উপজেলার ১০ নম্বর গন্ধর্ব্যপুর ইউনিয়নের মৈশামূড়া শেখবাড়ি এলাকা থেকে মেয়েকে সঙ্গে নিয়ে বাবার বাড়ির উদ্দেশে রওনা হন শাহিদা। পথে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন তিনি।

পরিবারের ভাষ্য অনুযায়ী, সিএনজিতে ওঠার কিছুক্ষণ পর অজ্ঞাত এক ব্যক্তি শাহিদার মোবাইল ফোনে কল করে জানান, তাকে অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় শাহিদা ফোনে বাবাকে বলেন, “আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, আমি জানি না।” প্রায় ২৬ সেকেন্ড কথা বলার পর ফোনটি বন্ধ হয়ে যায়। এরপর থেকে শাহিদা ও তার দুই বছরের মেয়ে জুবাইদার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ শাহিদার উচ্চতা প্রায় ৪ ফুট ১১ ইঞ্চি এবং ওজন আনুমানিক ৫০ কেজি বলে জানিয়েছে পরিবার। তার বাবা আবুল হোসেন মেয়েকে দ্রুত খুঁজে বের করার জন্য সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন।

পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। শাহিদার ছোট বোন শাহানা আক্তারও থানায় বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, নিখোঁজ নারী ও শিশুর সন্ধানে পুলিশের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত রয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন