আয়োজিত টুর্নামেন্ট নিয়ে তিনি দাবি করেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের টুর্নামেন্ট থেকে নতুন নতুন ক্রিকেটার বেরিয়ে আসবে বলে মন্তব্য করেন তিনি।
টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়। ঐদিন সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসির আরাফাত টুর্নামেন্টের উদ্বোধন করেন। বিকেলে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে মূল আকর্ষণ ছিলেন কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার। মন মাতানো কৌতুক পরিবেশন করে তিনি দর্শকদের মাতিয়ে রাখেন। রাতে জমকালো আতশবাজি প্রদর্শন করা হয়।