প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শিক্ষার মানোন্নয়নে বাজাপ্তী রমনী মোহনে অভিভাবক সমাবেশ

আফতাবুল ইসলাম মেহরাব
প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬

শিক্ষার মানোন্নয়ন ও মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরের হাইমচরের ঐতিহ্যবাহী বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আহসানুল হক ও হাইমচর থানার সাব-ইন্সপেক্টর মো. ফারুকুল ইসলাম।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মান্নানসহ শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট আইনজীবী মো. জাহাঙ্গীর হোসেন পাটওয়ারী।

সমাবেশে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং মাদকের ক্ষতিকর প্রভাব থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে অভিভাবকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন