প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে দপ্তর সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মুরশিদুল আলম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬

চাঁদপুরের বাণিজ্যিক প্রাণকেন্দ্র হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আসন্ন নির্বাচনে দপ্তর সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন হাজীগঞ্জ পূর্ব বাজার তরকারি পট্টির মৌসুমী টি হাউজের স্বত্বাধিকারী ও ব্যবসায়ী নেতা মো. মুরশিদুল আলম।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) তিনি হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনের দপ্তর সম্পাদক পদে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মো. মুরশিদুল আলম হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির একজন প্রবীণ সদস্য ও পরিচিত মুখ। তিনি এর আগে সমিতির শিল্প বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি দুইবার সম্মানিত ৫ নম্বর ওয়ার্ড কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করে আসা মুরশিদুল আলম এবার দপ্তর সম্পাদক পদে প্রার্থী হয়ে ব্যবসায়ীদের সহযোগিতা, দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেছেন।

মনোনয়নপত্র সংগ্রহের পর মো. মুরশিদুল আলম বলেন, “হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে আমি দপ্তর সম্পাদক পদে প্রার্থী হয়েছি। আমার ব্যবসা প্রতিষ্ঠান হাজীগঞ্জ পূর্ব বাজার তরকারি পট্টির মৌসুমী টি হাউজ। অতীতেও আমি আপনাদের অর্পিত দায়িত্ব সুনাম ও নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করেছি। এবারও ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার সুযোগ চাই।”

তিনি আরও বলেন, “হাজীগঞ্জ বাজারের প্রবীণ ও নবীন ব্যবসায়ীরা সবাই আমার পরিচিত। আমি সকল ব্যবসায়ী ভাই-বোনের কাছে দোয়া, সমর্থন, আশীর্বাদ ও পবিত্র আমানত হিসেবে মূল্যবান ভোট কামনা করছি।”

উল্লেখ্য, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বিভিন্ন পদে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও প্রচার-প্রচারণার প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচনে দপ্তর সম্পাদক পদে মুরশিদুল আলমের প্রার্থিতা ব্যবসায়ী মহলে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন